লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে বগি

লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৭:৫২আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৮:৪১

লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে শহরের বিডিআর গেট হয়ে পুরান বাজার, কুড়িগ্রামের ফুলবাড়ি, ভূরুঙ্গামারীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট রেলক্রসিংয়ে অপর একটি রেললাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।

রেলওয়ে ডিএম‌ই (লোকো) সাজেদুর হাসান নির্ঝর বলেন, দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে জানাবো। আপাতত যেহেতু বন্ধ রয়েছে রাস্তা, সেহেতু জনদুর্ভোগ নিরসনে আমরা কাজ করছি। দুটি কোচ ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তে মূল কারণ জানা যাবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের