প্রেমের টানে দিনাজপুরে চীনা নাগরিক, পাল্টালেন ধর্ম

দিনাজপুর প্রতিনিধি 
১১ আগস্ট ২০২৫, ১৬:৫৩আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৭:১৪

এক বছর আগে বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের সঙ্গে একটি অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়েছিল চীনা নাগরিক ইয়ং সাও সাওয়ের। মোবাইলের গুগল ট্রান্সলেটের মাধ্যমে চলতে থাকে কথা-বার্তা। আস্তে আস্তে সেটি রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানে বাংলাদেশের দিনাজপুরে এসেছেন চীনা নাগরিক ইয়ং সাও সাও (৩৬)। এমনকি সেই ভালোবাসার জন্য নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশি তরুণী সুরভী আক্তারকে বিয়ে করেছেন। 

দম্পতি এখন দিনাজপুর জেলার বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলী এলাকায় বসবাস করছেন।

সুরভী আক্তার (১৯) ওই এলাকার নুর হোসেন বাবুর বড় মেয়ে। আর ইয়ং সাও সাও (৩৬) চীনের জিয়াংশু সিটির বাসিন্দা মৃত ইয়াং শি ও লিও ট্যাংহু দম্পতির ছেলে। 

৪ আগস্ট (সোমবার) ইয়ং সাও সাও বাংলাদেশে আসেন। এরপর নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সুরভীকে বিয়ে করেন। শনিবার (৯ আগস্ট) স্বামীকে নিয়ে নিজ বাসায় আসেন সুরভী। 

সরেজমিনে দেখা যায়, আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশু-বয়স্ক সবাই এসেছেন চীনা জামাইকে দেখার জন্য। চীনা নাগরিককে নিজ গ্রামের জামাই হিসেবে দেখে খুশি গ্রামের সাধারণ মানুষ। সবার মধ্যে আগ্রহ, কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন। কিন্তু ইয়ং মোবাইলে ট্রান্সলেট করে তার উত্তর দিচ্ছেন। কেউ কেউ সেলফি ও ভিডিও করছেন। চীনা জামাই ও বাংলাদেশি মেয়ের মুখে হাসি আর খুশির ঝলক। আদর আর আপ্যায়ন যেন কমতি নেই কিছুতেই। 

সুরভী আক্তার বলেন, হ্যালো ট্যাগ নামে একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়। সেখানে আস্তে আস্তে আমাদের কথা চলে, পরিচয় রূপ নেয় ভালোবাসায়। আমাদের এই সম্পর্ক এক বছর ধরে। পরে সে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে জানাই, যদি আমার ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। পরে সে বাংলাদেশে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন আমি তাকে বিয়ে করেছি। আমার পরিবার ও এলাকাবাসী অত্যন্ত খুশি।

প্রেমের টানে দিনাজপুরে চীনা নাগরিক, পাল্টালেন ধর্ম

সুরভীর ছোট বোন রিয়া আক্তার বলেন, আমি খুব খুশি হয়েছি। আমার দুলাভাই চীনের। এটা আমার কাছে গর্ব করার মতো। কারণ আমার বোনের ভালোবাসার টানে বাংলাদেশ এসে আমার বোনকে বিয়ে করেছেন। আমি দুলাভাইয়ের সঙ্গে মোবাইলে ট্রান্সলেট করে কথা আদান-প্রদান করি। আমার পরিবারের সবাই খুশি হয়েছি।

সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন, আমার দুই মেয়ে। তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়েছে মোবাইলের মাধ্যমে। তারা একে অপরকে পছন্দ করেছে। বাংলাদেশে এসে চীনা জামাই আমার মেয়েকে বিয়ে করেছে। ৯ আগস্ট আমি তাদেরকে ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি।

সুরভীর আত্মীয় নাসিমা খান বলেন, এর আগে আমরা টিভিতে দেখেছি বিদেশি ছেলে অথবা মেয়ে বাংলাদেশে প্রেমের টানে এসে বিয়ে করেছে। তখন অনেক ভালো লাগতো বিষয়গুলো। কিন্তু এটি যে আমার আত্মীয়ের সঙ্গে ঘটবে এটি কখনও ভাবিনি। সুরভী আমাদেরকে বিষয়টা জানিয়েছে, আমরা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি।

স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, আমাদের এলাকায় বিদেশি জামাই। বিষয়টি অবশ্যই ভালো এবং গর্ব করার মতো। ইতিমধ্যে অনেকে আসছেন, দেখছেন, কথা বলছেন। ভালো লাগছে। আগে টিভিতে দেখেছি বিদেশে জামাই, আর এখন আমাদের এলাকায় বিদেশে জামাই।

আজম হোসেন বলেন, বিদেশি জামাই আমাদের ভাষা বোঝে না, আমরাও তার ভাষা বুঝি না। সে মোবাইলে কথা বলাবলি (গুগল ট্রান্সলেট) করছে। তারা সুখে জীবনযাপন করুক এই দোয়া করি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি