গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক জামায়াতে ইসলামী নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিকাশ-নগদ মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন।

রবিবার (১৭ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম স্থানীয় মান্নান মণ্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে ফাঁকা ধানক্ষেতের পাশে নিয়ে গলা কেটে হত্যা করে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন হ্যাকার গ্রেফতার হয়। এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে, নজরুল ইসলামের দোকানের বিকাশ-নগদ লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র পেয়েছে বলে হ্যাকাররা মনে করতে পারে। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই দাবি করেন, দোকান চুরি ও মোবাইল ব্যাংকিং লেনদেনসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিককল্যাণ ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম