পলাশবাড়ীতে অচেনা প্রাণীর আক্রমণে নারী-শিশুসহ ১৫ জন আহত

গাইবান্ধা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৬ আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে।

স্থানীয়রা জানান, স্বাভাবিকভাবে কাজকর্ম চলার সময় হঠাৎ শিয়ালের মতো দেখতে একটি প্রাণী গ্রামে ঢুকে পড়লে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে নারী-শিশু ও পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। পরে গ্রামবাসী ধাওয়া করলে প্রাণীটি পালিয়ে যায়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন জেসমিন (৪০), তার ছেলে জিসান (১০) ও মেয়ে মিমি (৬), নয়ন (১২), মানিকসহ (১০) আরও কয়েকজন। তাদের দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, প্রাণীটি খ্যাঁকশিয়াল বা পাগলা কুকুর হতে পারে। ঘটনার পর এলাকাবাসী একটি খ্যাঁকশিয়াল ধরে পিটিয়ে মেরে ফেলেছেন। এ ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী মিয়া বলেন, ‘খবর পেয়ে গ্রামে এসে দেখি শিশু, নারীসহ অনেকেই আহত হয়েছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কেউ প্রাণীটিকে চিনতে পারেনি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে যাতে আর কেউ আক্রান্ত না হয়।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম