সুন্দরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিবেশ, চলছে ১৪৪ ধারা

গাইবান্ধা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সকাল ১০টার দিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, পরিবেশ শান্ত থাকলেও সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার রাত থেকেই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। সকালে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, যেকোনও অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি বুধবার পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়। অপরদিকে, বিএনপির আরেকটি গ্রুপ একইদিনে আলাদা অনুষ্ঠানের উদ্যোগ নেয় এবং ঘোষণাও দেয় যে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির কাউকে তারা কার্যালয়ে ঢুকতে দেবে না। ফলে দিনভর উত্তেজনা সৃষ্টি হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম