হেলিকপ্টারে গাইবান্ধায় পৌঁছেছে খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ, দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি পলাশবাড়ীর হাসবাড়ী স্কুল মাঠে অবতরণ করে।

এ সময় মরদেহ গ্রহণ করেন রিংকীর পরিবার ও আত্মীয়স্বজন। পরে অ্যাম্বুলেন্সে মরদেহটি তার ভবানীপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মরদেহ গ্রহণের সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, মরদেহ গ্রামে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত রুবিনা আফসানা রিংকীর বাড়ি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার বাবা আব্দুর রহমান বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন রিংকী। বড় মেয়েকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। ছোট ভাইয়ের চোখের পানি থামছে না।

এদিকে, মরদেহ পৌঁছার পর তাকে শেষবার দেখতে ভিড় জমান গ্রামের মানুষ। তার মৃত্যুতে পরিবার ও গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, বুধবার দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে রিংকী নিহত হন। এই দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আহত হন। নিহত ও আহত শিক্ষার্থীরা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি সেনানিবাস থেকে মরদেহটি হেলিকপ্টারে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

/এফআর/
সম্পর্কিত
গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন