স্ত্রীকে হত্যার পর লাশ কলা বাগানে ফেলে পালানো স্বামী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৫) গলা কেটে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। ফরিদ উদ্দীন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ওসি বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ শিউলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শিউলী বোগদহ সদর কলোনি এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। তিনি ফরিদের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স ৮ বছর। এ ছাড়া ফরিদের প্রথম স্ত্রী ও তার দুটি সন্তান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম