ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের, কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

রংপুর নগরীর দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার  দিকে এ দুর্ঘটনা ঘটে। তাজহাট থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ভোর চারটার দিকে নগরীর তাজহাট থানাধীন দমদমা ব্রিজের  উত্তরে মহাসড়কের ওপর ঢাকা মেট্রো ন ১৯-৬৪ ৯২ নামীয় মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ঢাকা-রংপুর অভিমুখে এসে ইউটার্ন নেওয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে চলমান বালুর ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে পিকআপে থাকা রংপুরের মীরগঞ্জের ইউসুফের ছেলে পিকআপের হেলপার আরিফ (২০), পীরগাছা উপজেলার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) ও একই উপজেলার সাতদরগার মোতালেব হোসেনের ছেলে ওয়ালিদ। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি শাহজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। কিন্তু ট্রাকের চালক ও হেলপারকে করা সম্ভব হয়নি। আইন অনু্যায়ী  সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি  জব্দ করা হয়েছে। এই ঘটনায় রংপুর ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী