ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ

গাইবান্ধা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭ আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭

গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত যুবককে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সুজন মিয়া (৩৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলী ও মালেকা বেগম দম্পতির ছেলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মিয়া গৃহবধূর স্বামীর পূর্বপরিচিত থাকার সুযোগে প্রায়ই গাজীপুরের কাশিমপুরে যাতায়াত করতেন। ১৮ মে সকালে, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে সুজন প্রবেশ করেন। এরপর জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগী কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফির অভিযোগে মামলা করেন। তখন থেকে আসামি সুজন মিয়া আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুজনকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে সোমবার সন্ধ্যার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১ গাজীপুর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর গ্রামের জনৈক দুলালের দোকানের সামনে থেকে আসামি সুজন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, গ্রেফতার সুজন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম