স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি আবার ফিরলো ‘বড় কর্মকর্তার’ জন্য

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। প্রায় ৫ কিলোমিটার পথও পাড়ি দিয়েছে। তবে একজন উচ্চপদস্থ রেল কর্মকর্তাকে তোলার জন্য ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনটি আবার স্টেশনে এসেছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলা। অনেকেই এমন ঘটনাকে ‘বিশ্বরেকর্ডসুলভ’ বলে কটাক্ষ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪টা ২৬ মিনিটে পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন সেমি আন্তঃনগর ট্রেন স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর আচমকা পেছনের দিকে চলা শুরু করে। প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি আবার মূল স্টেশনে ফিরে আসে, তখন যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য।

জানা গেছে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ট্রেনে উঠতে পারেননি। তাকে তুলতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি ফিরিয়ে আনা হয়।

‘লোকাল ট্রেন’ বলায় আরও ক্ষোভ

ট্রেন ফিরে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডিআরএম আবু হেনা মোস্তফা আলম ট্রেনটিকে ‘লোকাল’ বা ‘নরমাল ট্রেন’ উল্লেখ করে এতে উঠতে অনীহা প্রকাশ করেন এবং পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে চান। এতে যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

ক্ষোভে ফেটে পড়া যাত্রীরা প্ল্যাটফর্মে বিক্ষোভ করেন এবং রেল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, যাত্রীরা ট্রেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

যাত্রী সাহাবুল আলম বলেন, ‘একজন কর্মকর্তার জন্য পুরো ট্রেন ফেরানো অন্যায্য। আমরা প্রতিদিন ভোগান্তিতে থাকি, অথচ একজন বড় কর্মকর্তা উঠতে না পারলেই ট্রেন ফিরে আসে— এটা মেনে নেওয়া যায় না।’

অবশেষে পরিস্থিতি সামাল দিতে তুমুল প্রতিবাদের মুখে ডিআরএম আবু হেনা মোস্তফা আলমকে সেই ট্রেনেই যাত্রা করতে হয়।

রেল আইন লঙ্ঘনের অভিযোগ

রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত। একবার প্ল্যাটফর্ম ছাড়ার পর কোনও ট্রেন যাত্রী বা কর্মকর্তার জন্য ফেরানো যায় না।’

স্থানীয়রাও জানিয়েছেন, ঠাকুরগাঁও রেল স্টেশনে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি।

ঠাকুরগাঁও রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিআরএম স্যার স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং দিনাজপুর যাওয়ার কথা ছিল। লালমনিরহাট অফিস থেকে নির্দেশ আসার পর ট্রেনটি ফিরিয়ে আনা হয়।

অন্যদিকে ডিআরএম আবু হেনা মোস্তফা আলম জানান, তিনি স্টেশন পরিদর্শনের সময় অসুস্থবোধ করায় পরের ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমাকে না জানিয়েই ট্রেন ছেড়ে যায়, আবার আমাকে না জানিয়েই সেটি ফিরিয়ে আনে।’

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের