আত্মগোপনে থেকে ‘সন্ত্রাসীদের সংঘবদ্ধ করা’ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ০৯:০৯আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার রেজাউল করিম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেনকে হত্যাচেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে। প্রথামিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে  তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী