আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সব তুলে নেবো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৯:৫৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলাও করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেবো।’

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না। আমরা প্রতিশোধ নেবো না। আমরা ভালোবাসা ও প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই।” আমি সেই কথাটা আজকে এখানে আপনাদের বলতে চাই, আমরা কোনও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলাও করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা তুলে নেবো।’

এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ঠিক আছে?’ তখন মঞ্চে থাকা একজন নেতা জবাবে বলেন, ‘ঠিক আছে। তুলে নেওয়া হয়েছে।’ তার জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘তুলে নেওয়া হয়েছে কিছু? তখন ওই নেতা জবাবে বলেন, ‘তুলে নেওয়া হয়েছে।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য ও সমৃদ্ধি নিয়ে চলতে চাই।’

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়েও কিন্তু শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষের ওপর আরও অত্যাচার ও নির্যাতন করবে, ওই পরিকল্পনা করতেছে। ১৩ তারিখে বলে লকডাউন হবে। সেজন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস-ট্রাক পুড়িয়ে দিয়ে ভয় দেখাচ্ছে। আরে, ভয় দেখাইয়া তো ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত কি থাকতে পারছো? পারো নাই। তাই শেখ হাসিনাকে বলতে চাই, আর ওসব পাগলামি কইরেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখাইয়া শাসন করতে পারবেন না। বরং বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান। বলেন, যা করেছি ভুল করেছি, ছেলেগুলারে গুলি করে মারছি; ভুল করেছি। আমাকে আপনারা মাফ করে দেবেন।’

জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আল মামুন আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী