৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি, জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন নেতারা

রংপুর প্রতিনিধি 
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে (রংপুর সিটি করপোরেশন ও সদর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থানীয় নেতারা।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন, সদস্যসচিব আবদুর রাজ্জাক।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্য রংপুর-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আজ আমাদের প্রথম আত্মপ্রকাশ, আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের শর্ত আছে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে, নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সব প্রার্থীর পক্ষে যদি সমানভাবে প্রয়োগ করা হয়, তাহলে আমরা নির্বাচন করবো।’

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে বলে উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘অনেকেই বলতে পারেন, জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। জাতীয় পার্টির জনসমর্থন হ্রাস পেয়েছে, নাকি বৃদ্ধি পেয়েছে, তা প্রমাণের জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। রংপুর বিভাগে প্রার্থী নির্বাচন ভালো হলে এবার জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে।’

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে দুজন, রংপুর-২ আসনে একজন, রংপুর-৩ আসনে দুজন, রংপুর-৪ আসনে দুজন, রংপুর-৫ আসনে একজন ও রংপুর-৬ আসনে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও এসব আসনে প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন