মারা গে‌লেন কু‌ড়িগ্রাম জেলা যুবদলের সভাপ‌তি 

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপ‌তি রায়হান ক‌বির মারা গে‌ছেন। সোমবার (২৯ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ১১টার দি‌কে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা বিএন‌পির সদস্যস‌চিব সো‌হেল হোসনাইন কায়‌কোবাদ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

রায়হান ক‌বির জেলা যুবদ‌লের সভাপ‌তি এবং জেলা মোটর মা‌লিক সমি‌তির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবা (মৃত) মাওলানা মোজা‌ম্মেল হক কু‌ড়িগ্রাম আ‌লিয়া কা‌মিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। এই যুবদল নেতা স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর কা‌ছে জন‌প্রিয় ছি‌লেন। 

পারিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, রায়হান ক‌বির আর্থ্রায়‌টিজ এবং কিড‌নিজ‌নিত রো‌গে ভুগ‌ছি‌লেন। শারী‌রিক অসুস্থতা স‌ত্ত্বেও তা‌রেক রহমা‌নের প্রত্যাবর্তন উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে যোগ দি‌তে ঢাকায় গিয়ে‌ছি‌লেন। অনুষ্ঠা‌নে অংশ নেওয়ার পরই অসুস্থ হ‌য়ে প‌ড়েন। প‌রে তা‌কে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে নেওয়া হয়। অবস্থার অবন‌তি হ‌লে লাইফ সা‌পোর্ট দেওয়া হয়। সোমবার রাত পৌ‌নে ১১টার দি‌কে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

সো‌হেল হোসনাইন কায়‌কোবাদ বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘আমরা একজন নিবে‌দিত কর্মী ও সজ্জন মানুষ‌কে হারালাম। তার মর‌দেহ ঢাকা থে‌কে কু‌ড়িগ্রা‌মে নিয়ে আসার ব্যবস্থা করা হ‌চ্ছে। প‌রিবা‌রের সঙ্গে কথা ব‌লে তার জানাজা ও দাফ‌নের বিষ‌য়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম