নীলফামারীর তাপমাত্রা ৯.৪ ডিগ্রি, শীতে নাজেহাল জনজীবন

নীলফামারী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০

নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে নাকাল হয়ে পড়েছে জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ।

সৈয়দপুর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ পশ্চিম দিক দিক থেকে ঘণ্টায় ৯০০ মিটার।

অপরদিকে, দৃষ্টিসীমা ছিল দেড় থেকে ২০০ মিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরও কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থেকে শৈত্য প্রবাহ হতে পারে।

গত তিন দিনে ঘণ্টাখানেকের মতো সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে ঢেকে যায় ঘন কুয়াশায়। ফলে শৈত্যপ্রবাহে কাঁপছে জেলা সদরসহ ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় হিমেল বাতাস, ঘন কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির কণা ঝরছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

চলতি মৌসুমের তৃতীয় দফার এই শৈত্যপ্রবাহে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। ফলে রাস্তাঘাট ক্ষেত খামারে এমনকি পথচারীরা বাড়ির বাইরে বিনা প্রয়োজনে বের হচ্ছে না। এদিকে, হেড লাইট জ্বালিয়ে দূরপাল্লার ভারী যানবাহনসহ মোটরসাইকেল গুলো চলাচল করছে। এতে করে সড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

এই অবস্থায় বেশি বিপাকে পড়েছেন বিদ্যালয়গামী শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পেরে অনেকেই আয়-রোজগার হারাচ্ছেন। খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এসব মানুষ কিছু দিন আগে দুয়েকটি কম্বল পেলেও এখন আর শীতবস্ত্রের দেখা মিলছে না।

জেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড়ের রিকশাচালক আবু তালেব, লিটন, মমিনুর বলেন, আমাদের পরিবারের খাবার জোগার দিতে হয় রিকশা চালিয়ে। গত তিন দিন ধরে সকালে স্ট্যান্ডে আসি বসি থাকি, কিন্ত যাত্রী নাই, শহর একবারেই ফাঁকা। লোকজনের দেখা মিলছে না।

জানতে চাইলে বলেন, এখন বাজে সাড়ে ৯টা ভাড়া মারাতো দূরের কথা, নাশতার টাকা কামাই হয় নাই। সংসার চলবে কী দিয়ে আল্লাই জানে। শোনা যাচ্ছে, আকাশের এমন আবহাওয়া আরও দুয়েকদিন থাকবে।

তীব্র শীতের প্রভাবে নীলফামারী ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালসহ জেলার ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত রোগ নিয়ে প্রতিদিন রোগীরা হাসপাতালে ভিড় করছেন।

ওই হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল জানান, চিকিৎসাসহ শীতজনিত রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতামূলক নানা পরামর্শ দেওয়া হচ্ছে। এসব রোগে আক্রান্ত হলে দ্রুত স্থানীয় কমিউনিটি ক্লিনিক অথবা হাসপাতালে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ পশ্চিম দিক দিক থেকে ঘণ্টায় ৯০০মিটার। অপরদিকে, দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে প্রথম রেকর্ড করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম