লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা-ভাঙচুর

লালমনিরহাট প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২

লালমনিরহাট-৩ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গণসংযোগ শেষে ফেরার পথে হাতিবান্ধা উপজেলার জোড়াপুকুর তেলের পাম্প এলাকায় দুর্বৃত্তরা শিহাব আহমেদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় গাড়ির গ্লাসসহ ভাঙচুর করা হয়। শিহাব আহমেদের ব্যবহৃত প্রাডো গাড়ি ভাঙচুর করা হয়। তবে ওই সময় গাড়িটিতে শিহাব আহমেদ ছিলেন না।

হামলায় আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন তার সফরসঙ্গীরা।

এ সময় শিহাব আহমেদের সফরসঙ্গীরা প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে স্লোগান দেন এবং বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। তবে তাদের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

ওসি রমজান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধেও দোষারোপ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম