জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

যশোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫

যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যশোর-৬ (কেশবপুর) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রার্থী এ এজেন্ট বলেন, এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেশবপুরে আইনশৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচনি পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত। এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করার শামিল। এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, ঘটনার নেপথ্যে যারা তাদেরকে সনাক্তপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কেশবপুর থানার ওসি সুখদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের