জামায়াত প্রার্থী বোরকা বানিয়েছে, নকল ব্যালট ছাপিয়েছে: দাবি বিএনপি প্রার্থীর

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭

রংপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন একই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী বলেন, ১১ দলের প্রার্থী বোরকা বানিয়েছে শত শত শুধুমাত্র জাল ভোট দেওয়ার জন্য। তাদের মহিলা ক্যাডারদের জড়ো করেছে। শুধু তাই নয়, ভোটারদের ভোটার তালিকার নম্বর সরবরাহ করার নামে এক হাজার টাকা করে দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত করছে।

তিনি গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে প্রশাসনকে কঠোর নজরদারি করার দাবি জানান।

এ বিষয়ে সোমবারই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

বিএনপি প্রার্থী শামু বলেন, রংপুর সিটি করপোরেশন ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ (সদর) আসন। দীর্ঘ ৪০ বছর এ আসনে যে দলের প্রার্থী জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে- এরপর ঢাকায় গিয়ে বিলাসী জীবন যাপন করছে। ওরা শুধু নির্বাচনের সময় আসে সস্তা সেন্টিমেন্ট দেখিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করে। কিন্তু এবার জনগণ তাদের সব জেনে গেছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক