জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট

রংপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দিন রংপুর নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাইভিউ বাসায় অবস্থান করলেও ভোট দিতে তিনি যাননি। এমনকি সারা দিন সাংবাদিকদের সঙ্গেও কোন কথা বলেনি।

তিনি সকাল ৮টায় তার বাড়ি থেকে ৫০০ গজ দূরে শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় নেতারা বুধবার জানিয়েছিলেন। তবে নেতারা জানালেও সকাল থেকে দফায় দফায় জাতীয় পার্টির রংপুর জেলা মহানগর কমিটির কোনও নেতাই ফোন রিসিভ করেননি।

পরে বিকাল ৩টায় জি এম কাদেরের স্কাইভিউ বাসভবনে গিয়ে দেখা গেলো তার বাসার সব দরজা বন্ধ। বাইরে কোনও নেতাকর্মীর ভিড় নেই। বাসার সামনে একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের মোটরসাইকেল দাঁড় করানো। পুরো বাসাজুড়ে সুনসান নীরবতা।

পরে পেছন দিয়ে তার বাসায় গিয়ে দেখা যায়, সেখানে দুটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক চেয়ারে বসে আছেন জি এম কাদেরের বক্তব্যের জন্য। দুপুর ৩টা ৫ মিনিটে জি এম কাদেরের পিএস তৈয়ব আহমেদ এসে এ প্রতিনিধিসহ সাংবাদিকদের জানালেন, স্যার এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানাবেন।

তবে তিনি ভোট দিতে যাবেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য না করে তৈয়ব বাসার ভেতরে চলে যান।

ফলে অনেকটা নিশ্চিত হওয়া গেছে জি এম কাদের ভোট দিতে যাচ্ছেন না।

বাসা থেকে বের হওয়ায় সময় দেখা মিললো জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলীর সঙ্গে। তিনি বললেন, স্যারের মন মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন- নির্বাচনে ফলাফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন না। তার আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্বাচনি খরচ বাবদ যে টাকা দেওয়া হয়েছিল তা কর্মীদের কাছে বিশেষ করে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারীদের কাছে ঠিকমতো পৌঁছায়নি।

আরিফ আলী বলেন, দেখি স্যারের সঙ্গে কথা বলি। কিন্তু বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত তিনি আর বাইরে বের হননি। ফলে জি এম কাদেরের ভোট না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দলের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই