মোটরসাইকেলের ট্যাংকি সাইকেলে লাগিয়ে পাম্পে এসে তেল নিলেন যুবক

গাইবান্ধা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ০১:৫১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:৫১

বাচ্চু মিয়া নামে এক যুবকের রয়েছে একটি মোটরসাইকেল। সম্প্রতি তেল শেষ হয়ে যাওয়ায় বাড়িতেই দুই চাকার যানটি রেখে দিয়েছেন তিনি। এর মধ্যে খবর পান একটি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে। এমন খবরে মোটরসাইকেলের ট্যাংকি খুলে বাইসাইকেলে লাগিয়ে সেখানে ছুটে যান বাচ্চু মিয়া। অবশেষে সেই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

ব্যতিক্রমী ঘটনাটি গাইবান্ধার সদর উপজেলার পুলিশ লাইন এলাকার হাছনা ফিলিং স্টেশনের। রবিবার (২৯ মার্চ) এ ঘটনাটি ঘটে। আর বাচ্চু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

বাচ্চু মিয়া জানান, তার মোটরসাইকেলের তেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। বাড়ি থেকে সেটি চালিয়ে ফিলিং স্টেশনে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় তিনি বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেলের ট্যাংকি খুলে সাইকেলের ওপর করে পাম্পে নিয়ে এসে পেট্রোল ভরে নেন।

ঘটনাটি মুহূর্তেই ফিলিং স্টেশন এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। উপস্থিত লোকজন বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে দেখেন। অনেকেই হাস্যরসের ছলে বলেন, “তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না।”

বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া বলেন, “টিকটকে দেখে আইডিয়াটা পেয়েছি। বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল, ঠেলে আনার চেয়ে ট্যাংকি খুলে আনা সহজ মনে হয়েছে। এতে কষ্টও কম হয়েছে।”

তিনি আরও বলেন, “তেল সংকট যেন সরকার দ্রুত সমাধান করে। না হলে সামনে মানুষকে আরও নানা উপায়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।”

/এবিএম/
সম্পর্কিত
জনগণকে কিছুটা কষ্ট করতে হবে, বললেন ডা. জাহেদ 
মেয়াদের স্বল্পতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা 
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত