ধর্ষণের চেষ্টাকালে মেম্বার আটক, ৪০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১২:০১আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১২:০১

পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি হলেন মাড়েয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এংরাজ আলী (৪৫)। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, ওই মেম্বার বেশ কিছুদিন ধরে তিন সন্তানের জননীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শুক্রবার (৮ এপ্রিল) রাতে এংরাজ ঘরের বেড়া কেটে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা এসে এংরাজকে হাতেনাতে আটক করে। পরে রাতেই স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও এলাকাবাসীর উপস্থিতিতে বিচার শালিস বসে। সেখানে এংরাজ তওবা পড়েন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না এ মর্মে ক্ষমা চান। পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগেও ওই জনপ্রিতিনিধির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার শালিস হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

মাড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম