‘ভোট কেন্দ্রের বাইরে খুনের দায় কমিশন নেবে না’

লালমনিরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১৬:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৬:৪৪

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নির্বাচন কমিশনার আবু হাফিজ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোট কেন্দ্রের বাইরে খুনের দায় নির্বাচন কমিশন নেবে না। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি নির্বাচনের ‘আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কমিশনার আবু হাফিজ বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, ভোট কেন্দ্রের বাইরে খুনের দায় তাদেরই নিতে হবে। কারণ মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। তবে এসব ঘটনা কোনওভাবেই কাম্য নয়।
খুনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো পরবর্তী ধাপের নির্বাচনে নিজেদের মধ্যে দাঙা-হাঙ্গামায় জড়াবেন না। নির্বাচনি পরিবেশ উত্তপ্ত হয় এমন কোনও মন্তব্য করবেন না। তাদের কিছু আজগুবি কথাবার্তায় নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন জেলার নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও থানা কর্মকর্তারা।
/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম