রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা, মালিককে খুঁজছে পুলিশ

হিলি প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৮:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮:৪৭

দিনাজপুরের হিলিতে সড়কের একপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হিলির সাতকুড়ি এলাকায় সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংবাদ পাই বেশ কিছু চোরাই মালামাল কে বা কারা রাস্তার পাশে একটি স্থানে ফেলে রেখেছে। সেই সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০০ বস্তা ছোলা ও সরিষা পাওয়া যায়। তখন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করি, এসব মালামালের মালিক কেউ আছে কিনা। তারা কোনও মালিকের নাম বলতে পারেনি। এমনকি সেখানে কোনও মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করে থানায় নিয়ে এসেছি।’ 

ওসি আরও বলেন, ‘এর মধ্যে বেশিরভাগই ছোলার বস্তা। সরিষা আছে অল্প পরিমাণ। বস্তাগুলোর কয়েকটি ছেঁড়া-ফাটা। এসব মালামালের প্রকৃত মালিককে খুঁজছি আমরা। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
সর্বশেষ খবর
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি