বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ

হিলি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১২:১৪আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:১৪

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পুশইন করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরের খেয়ারমাহমুদপুর সীমান্তে বসিয়ে রাখা নয় নারীকে বিজিবি ও গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

রবিবার ভোররাতে সীমান্ত এলাকা থেকে তাদের সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী। তবে এখন তারা কোথায় অবস্থান করছে সে সম্পর্কে জানা যায়নি।

এর আগে গত শুক্রবার ভোররাতে ওই নয় নারীকে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেয়। পুশইন প্রতিরোধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ফলে সীমান্তের ২৯১ মেইন পিলার এর ২০নং সাব পিলার সংলগ্ন দশ গজ ভারত অভ্যন্তরে তাদের বসিয়ে রাখে বিএসএফ।

শনিবার দিনভর ওই স্থানেই বসে ছিলেন ওই নারীরা। এ সময় তারা না খেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। ওই নয় জনকে ভারতের রাজস্থান থেকে বিমানযোগে নিয়ে এসে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, যেকোনো সময় বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করার চেষ্টা করবে মর্মে বিজিবি সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি স্থানীয় গ্রামবাসী লাঠি হাতে নিয়ে সীমান্ত প্রহরায় ছিলেন। পরবর্তীতে আজ ভোররাতে আবার তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও গ্রামবাসী শক্ত প্রতিরোধ গড়ে তুললে তাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়। 

কাটলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর খেয়ারমাহমুদপুর ওয়ার্ডের সদস্য শুকুর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, গত শুক্রবার ভোররাতে বিএসএফ ওই নয় জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা ব্যাহত হয়। পরবর্তীতে তাদের সীমান্তের ১০ গজ ভারত অভ্যন্তরে বসিয়ে রাখে। ঘটনাকে ঘিরে সীমান্তে যেমন বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন ছিলেন তেমনি বিজিবির বাড়তি সদস্য মোতায়েন ছিলেন। সেই সঙ্গে স্থানীয় গ্রামবাসী লাঠি হাতে পুশইন ঠেকাতে সর্বচ্চ সতর্কাবস্থায় ছিলেন। এটিকে ঘিরে সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল। আজ ভোরে আবার তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে তারা ব্যর্থ হয়ে সীমান্তে থাকা নয় জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। বর্তমানে ওই স্থানে আর কেউ নেই। এলাকার পরিস্থিতি শান্ত আছে।

/এএম/
সম্পর্কিত
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
বিএসএফের পুশইনের পর বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তে আটকা ৬ জন
৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
সর্বশেষ খবর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের