নীলফামারীতে বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ

নীলফামারী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ২০:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২০:২৩

নীলফামারীতে বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ বাংলা বর্ষকে বরণ করে নিতে মেতে উঠেছে নীলফামারীর সর্বস্তরের মানুষ। বাঁশ আর বেত দিয়ে কেউ তৈরি করছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, কেউ বানাচ্ছে জাতীয় মাছ ইলিশ, বিভিন্ন জীবজন্তুর মুখোশ, আবার কেউ কার্টুন, গ্রামের ঐতিহ্য লালন করতে তৈরি করছে লাঙ্গল জোয়াল, ঢোল-তবলা।

আরও পড়তে পারেন:
৭০ বছর পর মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠালো ভারত

বর্ষবরণে জেলা প্রশাসন হাতে নিয়েছে ব্যাপক কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, গ্রামীণ মেলা, শিশু আনন্দ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ খেলাধূলা।

এছাড়াও কর্মসূচিতে রয়েছে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বাঙালি খাবার পরিবেশন। সবার একটাই লক্ষ্য প্রাণের বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন।

নীলফামারীতে বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ

বুধবার সকালে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চারুকলা বিভাগে এমনই চিত্র দেখা যায়। এই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী পায়েল রায় বলেন, এই কলেজের ক্যাম্পাস থেকে প্রতি বছর বড় মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। এবারও তার ব্যাতিক্রম হবে না।

আরও পড়তে পারেন:

তবুও দেদারসে বিক্রি হচ্ছে ভুভুজেলা! 

নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, বর্ষবরণের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে রংয়ের আঁচড় দিতে এখন ব্যস্ত তারা। এ বছর শোভাযাত্রায় থাকবে লোকজ সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, একতারা, ডুগডুগি ও কৃষকের চাষের উপকরণ লাঙল-জোঁয়াল ও গাড়ীয়াল ভাই। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তাদের এ প্রয়াস।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, বর্ষবরণে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তাবলয়।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম