২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ

দিনাজপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ২৩:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২৩:০২

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আগামী বছর থেকে দেশের ১ কোটি ১০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। দেশে আর কোনও শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়বে না।’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘মাল্টিমিডিয়া ক্লাসরুমের যন্ত্রপাতি নিয়ে অতীতে যেভাবে কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে, আগামীতে তা আর হবে না।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, স্কুল ফিডিং কর্মসূচির মূল বৈশিষ্ট্য হলো শুকনো খাবারের পরিবর্তে শিক্ষার্থীদের পুষ্টিকর রান্না করা দুপুরের খাবার (মিড-ডে মিল) সরবরাহ করা।

দিনাজপুর জেলার পাঁচটি উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উপজেলাগুলো হলো—কাহারোল, ঘোড়াঘাট, বিরল, বিরামপুর ও বোচাগঞ্জ। এসব বিদ্যালয়ের ৬৮ হাজার ৭৬১ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার ৩৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়ার হার কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক