রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৭

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় সাত নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার কয়েকজন নেতাকর্মী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে স্থানীয় একদল লোক ঘটনাস্থলে গিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম জিহাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নেয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখায় পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করলে জিহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জিহাদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার