বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক

লালমনিরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৯ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৯

লালমনিরহাটের আদিতমারীতে সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা ও সংঘর্ষে প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় যোগ দিতে এলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
ইয়াবা পাচারে ‘ডুবন্ত কনটেইনার’, একসঙ্গে আনা যায় ৩০ লাখ
সর্বশেষ খবর
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না