আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

১৯৭৭ সালে আবাহনী লিমিটেডের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় অধ্যায়ের অন্যতম সদস্য ছিলেন শ্রীলঙ্কার স্ট্রাইকার মহেন্দ্র পালা। বাংলাদেশের ফুটবলের সেই স্মরণীয় সময়ের সাক্ষী এই সাবেক ফুটবলার আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে শ্রীলঙ্কার কলম্বোয় নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তিনি।

মহেন্দ্র পালার মৃত্যুতে শোক নেমে এসেছে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কার ফুটবল অঙ্গনেও। তার মৃত্যুর খবর শুনে স্মৃতিকাতর হয়ে পড়েছেন একসময় তার সঙ্গে আবাহনীতে খেলা বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু।

মাহেন্দ্র পালা ১৯৭৭ ও ১৯৭৮ সালে খেলেছেন আবাহনীতে। পায়ের ব্যথার কারণে এরপর আর খেলতে পারেননি।

বাংলা ট্রিবিউনকে চুন্নু বলেন, ‘মহেন্দ্র পালা একজন কোয়ালিটি ফুটবলার ছিলেন। খুব ভালো খেলতেন। স্ট্রাইকার হিসেবে আবাহনীর হয়ে খেলেছেন। প্রথম পর্বে মোহামেডানের বিপক্ষে নেমেই গোল পেয়েছিলেন তিনি। তবে সুপার লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম না থাকায় মহেন্দ্র পালা ও লাইলন পিরিচ আর খেলতে পারেননি।

তিনি আরও বলেন, আজ সকালে তার মৃত্যুর খবর শুনলাম। শুনে খুব খারাপ লাগছে। সেই সময়ের দিনগুলোর কথা আবার নতুন করে মনে পড়ছে।

মহেন্দ্র পালার সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্কের সূত্র ধরেই আশির দশকের শুরুতে ঢাকায় এসেছিলেন আরেক শ্রীলঙ্কান ফুটবলার পাকির আলী। আবাহনীর হয়ে দীর্ঘদিন ডিফেন্ডার হিসেবে খেলা এই সাবেক ফুটবলারও মহেন্দ্র পালার মৃত্যুতে শোকাহত।

পাকির আলী বাংলা ট্রিবিউনকে বলেন, মহেন্দ্র পালা আমাদের এখানকার (শ্রীলঙ্কার) অন্যতম লিজেন্ড। অনেক ভালো ফুটবলার ছিলেন। তিনি ও লাইলন পিরিচ প্রথম বাংলাদেশে গিয়ে আবাহনীতে খেলেছেন। তাদের পরপরই আমি এবং অন্যরা বাংলাদেশে গিয়ে ফুটবল খেলেছি।

মহেন্দ্র পালার সঙ্গে বয়সের ব্যবধান খুব বেশি ছিল না জানিয়ে পাকির আলী বলেন, আজ সকালে তিনি নিজ বাসায় মারা গেছেন। আমার চেয়ে কয়েক বছরের বড় ছিলেন। তার মৃত্যু আমার কাছে এবং আমাদের শ্রীলঙ্কার ফুটবলের জন্য বড় শোকের দিন।

বাংলাদেশের ফুটবলে আশির দশকের শ্রীলঙ্কান ফুটবলারদের আগমনের পথ তৈরি হয়েছিল মূলত মহেন্দ্র পালা ও লাইলন পিরিচের হাত ধরে। আবাহনীর জার্সিতে তাদের খেলা, বাংলাদেশের ফুটবলের সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময় এবং ১৯৭৭ সালের অপরাজিত লিগ শিরোপার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকবে মহেন্দ্র পালার নাম। তার মৃত্যুতে দুই দেশের ফুটবলের একটি স্মরণীয় অধ্যায়ের অবসান ঘটলো।

/টিএ/আরকে/
সম্পর্কিত
‘খেলাধুলাই ছিল হারুন ভাইয়ের জীবন’
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
তিন লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
সর্বশেষ খবর
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল