বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু সাহেব থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে এসেছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে আসে।

ওসি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলা এখনও তদন্তাধীন আছে। তিনি ৫ আগস্ট পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
২১ জেলায় নাশকতা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন: নিহত ৪
ড. ইউনূসের বাড়িতে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রের বাসায় অভিযান
সর্বশেষ খবর
তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন
তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি জহরতের
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি জহরতের
চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?
চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা