কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ইজারা দেওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। এতে মিলস চত্বরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বহুমুখী উৎপাদন ও হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থমকে গেছে। 

মিলসটির ইনচার্জ মিজানুর রহমান চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন করে মিলস চত্বরটি ইজারা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটিএমসি।

বিটিএমসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি নবায়নযোগ্য ইজারা পদ্ধতিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস ইজারা দেওয়া হয়। একই বছরের ৭ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে ইজারা চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এর মধ্য দিয়ে ১৭ বছর ধরে বন্ধ থাকা মিলস চত্বরে শিল্পকারখানা চালুর মাধ্যমে জেলার হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে উৎপাদন শুরুর আগেই চুক্তি বাতিল হওয়ায় সেই সম্ভাবনা অনিশ্চয়তায় পড়েছে।

মিলসটির ইনচার্জ মিজানুর রহমান জানান, চলতি বছরের এপ্রিল মাসে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে ইজারা চুক্তি বাতিল করে বিটিএমসি। চুক্তির শর্ত অনুযায়ী কারখানা স্থাপনের উদ্যোগ না নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা পদ্ধতিতে টেক্সটাইল মিলস চত্বরটি বিটিএমসির কাছ থেকে ভাড়া নেওয়ার চুক্তি করেছিল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। মাসে চার লাখ ছয় হাজার ৫১০ টাকা ভাড়ায় ৩০ বছরের জন্য নবায়নযোগ্য চুক্তি হয় প্রতিষ্ঠানটির সঙ্গে। তবে যন্ত্রপাতি স্থাপন ও প্রস্তুতি শেষ করতে হস্তান্তরের ৩০ মাস পর থেকে বিটিএমসিকে ভাড়া দেওয়ার কথা ছিল। 

মিজানুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া শেষ করার বিষয়টি চুক্তিতে উল্লেখ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি স্থাপন কিংবা প্রস্তুতি নিতে পারেনি। এ কারণে বিটিএমসি তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। এখন আবার ইজারা দিতে উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/জিকে/
সম্পর্কিত
দরজা খুলতে যাচ্ছে থার্ড টার্মিনালের, জাপানের সঙ্গে চুক্তি সোমবার
অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
নিজের সাবেক আইনজীবীর ৫ কোটি ডলারের চুক্তি মেনে নিতে পারছেন না ট্রাম্প
সর্বশেষ খবর
সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
১১ ম্যাচ পর রিয়ালের হার
১১ ম্যাচ পর রিয়ালের হার
টিভিতে আজকের খেলা (২৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ নভেম্বর, ২০২৬)
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো