লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দু’দিনের বাংলাদেশে সফরে এসেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি। শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১২টায় জিরো পয়েন্টে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটান হাইকমিশনের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আমিনুল ইসলাম ও ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ বাঁধন কুমারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি সফরে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিদর্শন এবং বিভিন্ন নেতাদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ ও ২৩ এপ্রিল বৈঠক করবেন। এরপর ২৪ তারিখ একই স্থলবন্দর দিয়ে ভুটানে ফেরার পথে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক করার কথা রয়েছে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর।
আরও পড়ুন:
সুনামগঞ্জের তিন উপজেলার ৮৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
/এআর /এএইচ/








