তাবলীগে এসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২১:৪৮আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২১:৫৮

পঞ্চগড় পঞ্চগড়ের চাওয়াই নদীতে ডুবে মেহেদী হাসান রাজু (১৬) নামের তাবলীগ জামাতে আসা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মাটিকাটা সেনানিবাস এলাকার মহসীন আলী নামের এক সেনা সদস্যের ছেলে।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকার চাওয়াই নদীতে এ ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম নদীতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে পুলিশ জানায়, মেহেদী এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে তাবলীগ জামাতের চিল্লায় বের হন। সম্প্রতি তাবলীগের ওই দলটি জেলার সদর উপজেলার নুনিয়াপাড়া মসজিদে আসে। শুক্রবার জুম্মার নামাজের আগে মেহেদী বন্ধুদের সঙ্গে গোসল করতে চাওয়াই নদীতে নামেন। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে।
অনেক চেষ্টার পর তার বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম