রংপুরে এনজিও কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২৩:১৪আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:১৪

রংপুরে এনজিও কর্মকর্তার মৃতদেহ উদ্ধার রংপুরের কেরানীপাড়া থেকে ফারুখ মোহাম্মদ সবুজ (৪৫) নামে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কেরানীপাড়া মহল্লার নাসিরাবাদ মসজিদ সংলগ্ন একটি দোতলা বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার এসআই ওলিয়ার রহমান জানান, মৃতদেহটি ৫ থেকে ৭ দিন আগের। ধারণা করা হচ্ছে তিনি ঘরের মধ্যেই মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এলাকাবাসী জানায়, এনজিও কর্মকর্তা ফারুখ রংপুরের মিঠাপুকুরে পুষ্পবাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার রহমান নগর এলাকায়। গত পয়লা বৈশাখের আগের দিন দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী বগুড়ার বাড়িতে চলে যান। এরপর তারা আর ফিরে আসেননি।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।

আরও পড়তে পারেন:  রংপুরে এনজিও কর্মকর্তার মৃতদেহ উদ্ধার আবাসিক হোটেল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম