হাজিপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৭:০১আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:০৬

হাজিপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী মাহমুদ আলীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সতন্ত্র প্রার্থী । আগামী ৭ মে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা প্রতিন্দন্দ্বিতা করছেন।

সতন্ত্র প্রার্থী আব্দুল বাছিত বাচ্চু অভিযোগ করে বলেন, হাজীপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী মাহমুদ আলী কাউকাপন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া তার সমর্থকরা গত ২৪ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টায় আমার হাজীপুরের নির্বাচনি অফিসে হামলা চালিয়ে একজনকে আহত করেছে। মাহমুদ আলী নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছেন। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে মৌখিকভাবে জানিয়েছি।

আরও পড়তে পারেন : সুন্দরবনের আগুন নিয়ে জনমনে প্রশ্ন
তবে এই অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী মাহমুদ আলী বলেন, কাউকাপন বাজারে নির্বাচন কমিটি গঠন করার সময় আমার কয়েকজন সমর্থক মোটরসাইকেল নিয়ে আসে। আব্দুল বাছিত বাচ্চুর হাজীপুরের অফিসেও কেউ হামলা করেনি বলে তিনি জানান।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম (বৃহস্পতিবার ) বলেন, হাজীপুরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে একটু  ভুল  বুঝাবুঝি  হয়েছে। এ বিষয়ে কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম