হবিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় অনলাইন বাংলা ট্রিবিউনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্য ছিল আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতি ও বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বৈশাশী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুরবিতানের সাধারণ সম্পাদক আবু মোতালেব, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মো. নুরুজ্জামান চৌধুরী, ছাত্রদল নেতা রুবেল আহেমদ চৌধুরী, ব্যাংকার আব্দুর রাজ্জাক, এম এ নুর, যুবদল নেতা অলিউর রহমান, সাংবাদিক, এম সজলু, জাকারিয়া চৌধুরী, কাউছার আহমেদ টিপু, কাউছর আহমেদ, জাহেদ আলী মামুন, নিরঞ্জন গোস্বামী শুভ, মোস্তাকিম বিল্লাহ, বৃন্দাবন সরকারী কলেজের ছাত্রী নার্গিস সুলতানা, পিয়ারা আক্তার, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার প্রমুখ। সভাশেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপন করেন। শেষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন এমপি আবু জাহির।
/এইচকে/








