শ্রীমঙ্গলের ৯ ইউপিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০১৬, ০১:৫২আপডেট : ১৭ মে ২০১৬, ০১:৫২

ইউপি নির্বাচন ২০১৬ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে এসব ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কমিশনার জান্নাত জাহান প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্দ দেন।
জানা যায়, এই ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৬ জন, মেম্বার পদে ৩৩৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত ৪ মে ও ৫ মে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ জন চেয়ারম্যান, ২ জন মেম্বার ও ১ জন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।
পরে গত ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জানা যায়, শ্রীমঙ্গলে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬টি পদে প্রার্থী সংখ্যা মোট ৪৮০ জন। ১টি সাধারণ সদস্য পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১ লাখ ৯৩ হাজার ৫৬৭ জন ভোটার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন: পুলিশের সাপোর্ট সেন্টারেই ভিকটিম ভিকটিমাইজড!

/এসএনএইচ/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক