মৌলভীবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০১৬, ২৩:০৬আপডেট : ১৭ মে ২০১৬, ২৩:০৮

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানায় মামলা হয়েছে। পরে এ ঘটনায় সোমবার রাতে আটক চা শ্রমিক স্বপন রাজভরকে (২০) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা চা-বাগানের শ্রমিক।
সোমবার সকালের দিকে তিনি কাজে চলে যান। দুপুরের দিকে শিশুটিকে ঘরে রেখে তার মা পাশের একটি বাড়িতে কাজে যান। এ সুযোগে প্রতিবেশী স্বপন রাজভর এসে দুই টাকার একটি নোট বের করে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে বাড়ি পৌঁছে দিয়ে তিনি পালিয়ে যান। কাজ থেকে ফেরার পর শিশুটি মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ বাগানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্বপনকে আটক করে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম