হবিগঞ্জে আ.লীগের ১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০১৬, ১২:৩৯আপডেট : ২২ মে ২০১৬, ১২:৪৫

ইউপি নির্বাচন ২০১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় ১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে। শনিবার রাত ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কতিপয় নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রচার চালিয়ে যাচ্ছেন। তাদেরকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্তু তারা তা না করে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১২ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নের মোজাম্মেল হক চৌধুরী (মনু মিয়া), আমিরুল ইসলাম ও মীর জালাল, ২নং রিচি ইউনিয়নে সারাজ মিয়া, ৩নং তেঘরিয়া ইউনিয়নে হুমায়ুন কবীর ও সেবলু মিয়া, ৫নং গোপায়া ইউনিয়নে আক্তার হোসেন ও সোনা মিয়া, ৬নং রাজিউড়া ইউনিয়নে আবুল কালাম বাবুল, শেখ কামাল ও ছায়েদ মিয়া এবং ৯নং নিজামপুর ইউনিয়নে তাজ উদ্দিন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক