৫০০ বছরের পুরানো খোজার মসজিদের স্থাপত্যকলা বিনষ্টের পথে

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
৩০ মে ২০১৬, ১৮:২১আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:২৩

প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদ। ৫০০ বছরেরও বেশি সময় আগে নির্মিত এ মসজিদ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানা কাহিনী। কিন্তু অপরিকল্পিত সংস্কারকাজে এর স্থাপত্যকলা এখন বিনষ্ট হওয়ার পথে। খোজার মসজিদের দরজাটি ভাঙা

মৌলভীবাজার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে একটি টিলার মতো স্থানে খোজার মসজিদের অবস্থান। সাদা দেয়ালের এই মসজিদ বহুদূর থেকে আকৃষ্ট করে পর্যটকের চোখ। এর মেঝে ও গম্বুজে টাইলস লাগানো। তিনটি বড় দরজা ও ছয়টি ছোট দরজা। ভেতরে পূর্ব দিকের স্তম্ভে ‘বাঘের পায়ের ছাপ’।

এই মসজিদ সংস্কারের নামে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে প্রশাসনের অনুমতি না নিয়ে বড় দরজা ভাঙার অভিযোগ উঠেছে। ঐতিহাসিক এই মসজিদের দরজা ভাঙায় এলাকাবাসীর আলোচনার বিষয়ে পরিণত হয় বিষয়টি।

গয়ঘর মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ ফটিক মিয়া বলেন, আমরু মিয়া ও আব্দাল মসজিদ কমিটি অথবা প্রশাসনের অনুমতি ছাড়াই দরজা ও গম্বুজ ভাঙছেন। এই বিষয়ে মসজিদের মোতায়াল্লিও কিছু জানতেন না। 

গয়ঘর মসজিদ কমিটির সেক্রেটারি করিম মিয়া বলেন, রমজান মাস উপলক্ষে মুসল্লিদের সুবিধার জন্য পুরাতন স্টিলের দরজা পরিবর্তন করে নতুন দরজা লাগানো হয়েছে।

/জেবি/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম