ধর্ষণে সহযোগিতা করায় ইমাম গ্রেফতার, ধর্ষক পলাতক

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০১৬, ১৭:০১আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:০৩

গ্রেফতারের প্রতীকী ছবি সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ছাত্রীর বাবার করা মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক ও তার আরেক সহযোগী এখনও পলাতক রয়েছে।
পুলিশ জানায়, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের আফজাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে আফজাল মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে ওই দৃশ্য মোবাইলে রেকর্ড করে তার বন্ধু লেচু মিয়াকে দিয়ে মেয়ের মায়ের কাছে পাঠায়। পরে ভিডিওটি মোবাইলের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। গত ০২ মে সকালে মাজপাড়া গ্রামের পাঞ্জেগানা মসজিদের ইমাম আমিনুর রহমানের শয়ন কক্ষে থেকে ভিডিওটি ধারণ করা হয়।
ওই ছাত্রীর মা জানান, তার মেয়েকে আফজাল স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। তার মেয়েকে ইমামের কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্রীর বাবা জানান, স্ত্রীর চাকুরির কারণে তারা উপজেলা সদরে বাস করলেও এখন গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছেন।

জগন্নাথপুর থানার ওসি তদন্ত মাইনুল জাকির জানান, এই ব্যাপারে সোমবার রাতে জগন্নাথপুর থানায় আফজাল, ঘটনায় সহায়তাকারী ইমাম আমিনুর রহমান ও ভিডিও প্রদর্শনকারী লেচু মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামলা করেছে ছাত্রীর বাবা। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল মনাফ স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: বান্দরবানে বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে হত্যা

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম