সুনামগঞ্জে চার দফা দাবিতে পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০১৬, ০৪:৩৪আপডেট : ০১ জুন ২০১৬, ০৪:৪০

ধর্মঘট সুনামগঞ্জে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ বেসিক পরিবহন শ্রমিক ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদ। দাবি মেনে না নিলে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত জেলার ৮ টি রুটে যানবাহন চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে।  মঙ্গলবার রাতে স্থানীয় পরিবহন শ্রমিক কার্যালয়ে সভা করে পরিবহন ধর্মঘটের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন ধর্মঘটের ফলে সিলেট সুনামগঞ্জ–সড়ক, সুনামগঞ্জ-ছাতক, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ -জগন্নাথপুর, সুনামগঞ্জ- তাহিরপুরসহ কমপক্ষে দশটি রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন জানান, ছাতক পৌর এলাকায় পৌর টোল আদায়, ছয়হারা ও আব্দুস জহুর সেতুতে টোল আদায় বন্ধ এবং লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরির ৩০ জন পরিবহন শ্রমিক ছাঁটাইয়ের পর উচ্চ আদালতের পুনর্বহাল আদেশ কার্যকর না করার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহ্বান করেছেন।
তবে অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর গাড়ি, সংবাদপত্রবাহী গাড়িসহ জরুরি পরিসেবার গাড়িসমূহ চালু থাকবে। 
/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম