জুড়ী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জুন ২০১৬, ১৮:২৪আপডেট : ০২ জুন ২০১৬, ১৮:২৬

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জুড়ী থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় ছয়মাস আগের ঘটনায় গতকাল বুধবার এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি আগের একটি ইভটিজিং মামলার আপোস নিষ্পত্তির সূত্র ধরে গত বছরের ২৮ নভেম্বর রাত সাড়ে ১২টায় জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের এক মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে যান। সেখানে গিয়ে প্রবাসীর স্ত্রী কমলা বেগমকে তিনি জানান, ওই মামলার হাজিরা দিতে পরদিন তাকে মৌলভীবাজার আদালতে নিয়ে যাবেন। পরে তিনি ওই বাড়িতেই রাতের খাবার খান এবং নিরাপত্তহীনতার অজুহাতে রাতে সেখানেই থেকে যেতে চান। গৃহবধূ এ প্রস্তাবে রাজি না হলে তিনি জবরদস্তি করে সেখানে রাতযাপন করেন।
মামলায় গৃহবধূ অভিযোগ করেন, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি রাতে বাসায় থাকার সুযোগ নিয়ে তার কলেজ পড়ুয়া মেয়ের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান।পরিবার সদস্যরা এসময় চিৎকার করলে মনি পালিয়ে যান।

এ ঘটনার পর বিভিন্ন সময়ে গৃহবধূ স্থানীয় সংসদ সদস্য ইউএনওসহ প্রশাসনের বিভিন্নজনের কাছে বিচার চাইলেও তারা শুধু সময়ক্ষেপণ করেছেন বলেও এজহারে ওই গৃহবধূ উল্লেখ করেছেন।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, যে নারী জুড়ী থানায় মামলা করেছেন তাকে কিংবা তার মেয়েকে আমি চিনি না। একটি প্রভাবশালী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। কয়েকদিন আগে তারাই বাসায় হামলা চালিয়েছে। এরাই এ নারীকে দিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করিয়েছে।

জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী জানান, প্রায় ৬ মাস আগের একটি ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০ সংশোধিত) এর ৯ (৪) (খ) ধারায় এক গৃহবধূ থানায় ১ জুন বুধবার অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রব্যবসায়ী আটক 

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম