ওসমানী বিমানবন্দরে গুলিসহ লন্ডন প্রবাসী যাত্রী আটক

সিলেট প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১২:৪৬আপডেট : ০৪ জুন ২০১৬, ১২:৪৭

সিলেট

ওসমানী বিমানবন্দরে লন্ডন প্রবাসী এক যাত্রীর কাছ থেকে ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব গুলি ধরা পড়ে। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়।  নাম আব্দুস সবুর। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে তার বাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, লন্ডন থেকে আসা ফ্লাইট বিজি ০০২ শনিবার সকাল সাড়ে ৯টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে স্ক্যানিং করার সময় ওই যাত্রীর লাগেজে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। এ গুলির কোনও কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে কাস্টমস তাকে আটক করে।

সিজার লিস্ট তৈরির পর ওই ব্যক্তিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিমানবন্দর কাস্টসমের সহকারী কমিশনার একেএম খায়রুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তার সেলফোন বন্ধ পাওয়া যায়।

/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম