শ্রীমঙ্গলে ৪০০ বছরের পুরনো মন্দিরের মূর্তি চুরি

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:৩৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৪০০ বছরের পুরনো শ্রী শ্রী রাধানাথ মন্দিরের মূর্তিসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। শনিবার সকালে এ চুরির ঘটনা জানাজানি হয়।

৪০০ বছরের পুরনো মন্দিরে চুরি এলাকাবাসীর ধারণা, শুক্রবার গভীর রাতে প্রবল বৃষ্টির সময় এ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, পাঁচ কেজি ওজনের পিতলের রাধারাণীর বড় মূর্তি, দুই কেজি ওজনের পিতলের গোপাল মূর্তি, রুপার চূড়াবাঁশি নূপুর ১০ ভরি, দেবতাদের পাথরের মূর্তি, ৩ ভরি ওজনের দেবতার কানের স্বর্ণের চেন, কাসার বড় ঝানজ ১টি, তিনকেজি ওজনের, পিতলের ছাড়ি ১টি ৩ কেজি ওজনের, ২০টি পিতলের থালি, পিতলের ছোটবড় গ্লাস ১৫টি, ১০ কেজি পিতলের বাসনপত্রসহ দেবতাদের গায়ের মূল্যবান কাপড়চোপড়।

শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, গোসাঁইবাড়ির মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করেছি।

শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য ও মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কালাপুর গ্রামের অঞ্জন গোস্বামী বলেন, ঠাকুর ঘরের দরজা ভেঙে মন্দিরে পূজা অর্চনার যা ছিল সবই নিয়ে গেছে চোরেরা।

আরও পড়ুন: গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধে চলছে দখল রাজত্ব

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী