ভোট কেন্দ্র দখলের প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৬

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ২০:১৯আপডেট : ০৪ জুন ২০১৬, ২০:১৯

ভোট কেন্দ্র দখলের প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটক ৬

ভোট কেন্দ্র দখলের প্রস্তুতির সময় মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম জানান, সোর্স মারফত খবর পাওয়া যায় যে, আটককৃতরা নির্বাচন কমিশনের অনুমোদনহীন একটি গাড়িতে করে দেশীয় অস্ত্রসহ ভোট কেন্দ্রের সম্মুখে অবস্থান করছে। কেন্দ্র দখল ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিল।
ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি করে অস্ত্রসহ তাদের আটক করা হয়। বর্তমানে তারা মৌলভীবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম