সিলেটে আরেকটি বিলাসবহুল গাড়ি জব্দ

সিলেট প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ০৭:২৬আপডেট : ০৯ জুন ২০১৬, ১৭:২৮

সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘মিতসুবিশি’ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বুধবার ভোর রাতে হবিগঞ্জ থেকে গাড়িটি জব্দ করে। সিলেটে আরেকটি বিলাসবহুল গাড়ি জব্দ

বুধবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন হবিগঞ্জের নবীগঞ্জের লোগাঁও গ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে চারটি শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে গাড়িটি জব্দ করা হয়। কার্নেট ডি প্যাসেজ সুবিধার আওতায় গাড়িটি দেশে আনা হলেও নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর মালিক সেটি ফেরত দেননি। অভিযানকালে গাড়ির মালিক পালিয়ে যান।

তিনি আরও জানান, বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০টি গাড়ি এরই মধ্যে জব্দ করা হয়েছে। এ ধরনের আরও শতাধিক গাড়ি দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে। এসব গাড়ি আটকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কাজ করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সিলেট নগরীর আম্বরখানা বিএম টাওয়ার থেকে এক যুক্তরাজ্য প্রবাসীর মালিকানাধীন একটি ‘মার্সিডিজ বেঞ্জ’ উদ্ধার করা হয়। এর ১০ দিনের মাথায় আরেকটি দেড় কোটি টাকা মূল্যের লেক্সাস কার জব্দ করা হয়।

আরও পড়ুন: রাখে আল্লাহ মারে কে!

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম