আজ থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
১০ জুন ২০১৬, ০৮:৪৭আপডেট : ১০ জুন ২০১৬, ০৮:৪৮

শেরপুর সেতু, মৌলভীবাজার

১০ থেকে ২২ জুন ভোর পর্যন্ত মোট ১২ দিন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে।
মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংস্কার কাজ চলাকালে যাত্রী ও চালককে বিকল্প পথ হিসেবে মৌলভীবাজার জেলার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা থেকে যেসব গাড়ি আসবে, সেগুলোকে বাহুবলের মীরপুর বাজারে এসে শ্রীমঙ্গল সড়ক হয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে ওঠার পরামর্শ দিয়েছেন প্রকৌশলী উৎপল সামন্ত ।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের