কাওসার হত্যার ঘটনা ধামাচাপায় ভূমিকা রাখছে পুলিশ?

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
২০ জুন ২০১৬, ২১:৩৪আপডেট : ২১ জুন ২০১৬, ০০:০৪

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভবন নির্মাণ শ্রমিক কাওসার (১৮) হত্যায় আজও কোনও কুলকিনারা করতে পারেনি পুলিশ। উল্টো শ্রীমঙ্গল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ মহা-পরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেন নিহতের পিতা সিদ্দিক মিয়া। অভিযোগের অনুলিপি পাঠানো হয় স্বরাষ্ট্র সচিব, পুলিশের সিকিউরিটি সেল, সিলেটের ডিআইজি, মৌলভীবাজার উপ-পরিচালক এনএসআই, ডিজিএফআই সিলেট বরাবর।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থানার তৎকালীন ওসি আব্দুল জলিলের মধ্যস্থতার নামে ভবন মালিকের কাছ থেকে ১৭ লাখ টাকা ঘুষ নেন। নিহতের পরিবারকে নাম মাত্র টাকা হাতে দিয়ে ভয়ভীতি দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেন তিনি। পরে তিনি এ ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন। শ্রীমঙ্গল থানার সাধারণ ডায়েরি নম্বর-২৫৮,তারিখ-৬.০৮.২০১৪ এবং ডায়েরি নম্বর- ৩১১,তারিখ- ৭.০৮.২০১৪।
লিখিত অভিযোগ থেকে জানা যায়—

শ্রীমঙ্গল পৌর শহরের গুহরোডের লংলা হাউসে শ্রমিক হিসেবে কাজ করার সময় কাওসারকে মারপিট করা হয়। এর আগে শহরের কলেজ রোড ভাড়াবাসা থেকে কাজে ফেরার পথে ভিক্টোরিয়া মাঠ থেকে একটি ক্রিকেট বল তার গায়ে এসে পড়ে। এ সময় সে বলটি দূরে ছুড়ে দেয়।

পরে এ ঘটনায় দলবদ্ধভাবে কয়েকজন যুবক কাওসারকে কাজে করা অবস্থায় মারধর করে। ২০১৪ সালের ৬ আগস্ট গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে শ্রীমঙ্গল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার দূলতপুর গ্রামের সন্তান কাওসারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত কাউছারের বাবা শ্রীমঙ্গল থানায় মামলা করতে গেলে শ্রীমঙ্গল উপ-পরিদর্শক রমাপ্রসাদ চক্রবর্তী ও ওসি আব্দুল জলিল মামলা নিতে টালবাহানা করেন। থানায় অভিযোগের কয়েক দিন পর তাকে থানায় ডেকে জোরপূর্বক কিছু টাকা হাতে দিয়ে হুমকি দিয়ে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এ সময় তাকে বলা হয়, ‘ডিআইজি স্যারের ক্যান্সারের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। ডিআইজি ও এসপি স্যারকে এখান থেকে কিছু টাকা দিতে হবে। এসব টাকা আমি একা খাব না। এ বিষয়ে কারও কাছে অভিযোগ করলে তোমাকে নানা মামলায় আসামি করে দেব। ভাল চাইলে থানা থেকে চলে যাও। আর এ ব্যাপারে কারও কাছে কিছু বলে লাভ হবে না।’

পরে নিহতের পরিবার নিরুপায় হয়ে থানা থেকে চলে যায় বলে বাংলা ট্রিবিউনকে জানায়।

আরও পড়ুন: লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটার চিঠি!

/এসএনএইচ/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম