মৌলভীবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুলাই ২০১৬, ২২:১৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২২:৩৫

ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের নামে যানবাহন দাঁড় করিয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জনগণের বন্ধু কিন্তু বাস্তবে পুলিশ কতটুকু জনগণের বন্ধু হতে পেরেছে তা এখন অনেকের প্রশ্ন। কয়েকজন অসাধু পুলিশ সদস্যদের জন্য গোটা পুলিশবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

মৌলভীবাজারে পুলিশের চাঁদাবাজি-১

আর চাঁদা দিতে না পারলে যে কোনও মিথ্যে কারণ দেখিয়ে দেওয়া হচ্ছে মামলা।মৌলভীবাজার শহর ও শহরতলীর কয়েকটি স্থান বেজবাড়ী মোড়, প্রেসক্লাব প্রাঙ্গণ, জুগিডহর, শমশেরনগর রোড, ইসলামপুরসহ কয়েকটি স্থানে দিনে ও রাতে চেক পোস্টে যানবাহনের কাগজ পত্র দেখার নামে হয়রানি ও ব্যাপক চাঁদাজির অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার টাফিক ইন্সেপেক্টর (টিআই) মাহফুজ ও মডেল থানার (এসআই) সুকমল ভট্টার্চায্য ও কনস্টেবল মোমেনের বিরুদ্ধে ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, টমটম ও মটর সাইকেল দাঁড় করিয়ে চাঁদা আদায়ের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

মৌলভীবাজারে পুলিশের চাঁদাবাজি-২

ভুক্তভোগীরা জানান শহরের বেজবাড়ী চেক পোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক করে প্রথমে মোটরসাইকেলের কাগজ পত্র দেখার কথা বলে সাইকেল থেকে চাবি নিয়ে যায় পুলিশ। পরে কাগজপত্র সঠিক দেখে হেলমেট না থাকার কারণে এক হাজার টাকা দাবি করেন এসআই  সুকমল ভট্টাচার্য্য ও কনস্টেবল মোমেন।

ভুক্তভোগীরা আরও জানান, কতিপয় অসাধু পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনী এখন ভুগছে ইমেজ ও আস্থার সংকটে। অথচ অপরাধ দমনে অনেক সৎ নিষ্ঠাবান পুলিশ সদস্যদের সাহসী কর্মকাণ্ড ঢাকা পড়ছে কয়েকজনের দুর্নীতিতে।

মৌলভীবাজারে পুলিশের চাঁদাবাজি-৩

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল জানান, মোটরসাইকেল ও গাড়ির কাগজপত্র দেখার জন্য নির্দেশ দেওয়া আছে। তবে সাইকেলে বা গাড়ির চাবি নেওয়ার জন্য কোনও নির্দেশ দেওয়া হয়নি। কোনও পুলিশ সদস্য এ রকম অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: গুলশান হামলায় আরেক সন্দেহভাজন তাহমিদ শিল্পপতি শাহরিয়ার খানের ছেলে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী